1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

মনোহরগঞ্জে পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

আবদুল বাকী মিলনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৯ Time View

আবদুল বাকী মিলন: মনোহরগঞ্জ কুমিল্লা প্রতিনিধিঃ মনোহরগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান গতকাল প্রাতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়। পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি ও সমাজ সেবক মো.শাহ জাহান ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী।


বিশেষ অতিথি বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.আমিরুল ইসলাম, রুপালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি: ও শুভ ডেভোলপার্স এর ব্যবস্থাপনা পরিচালক মো.আবদুস সালাম,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল বাতেন বিএসসি,মনোহরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এস এম শেখ কামাল,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন,বাইশগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন,পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্য প্রফেসর আবদুল হালিম, আবুল বাশার, বিশিষ্ট সমাজ সেবক নুরে আলম ভূঁইয়া,বিশিষ্ট সমাজ সেবক শাহাদাত হোসেন ভূঁইয়া,পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো.শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান যৌথ ভাবে পরিচালনা করেন কলেজ শাখার প্রভাষক আবু মুসা ও সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম মানিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD