1. admin@mannanpresstv.com : admin :
রক্তের ঋণে স্বদেশের নাম -আবু সাঈদ হোসেন - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

রক্তের ঋণে স্বদেশের নাম —আবু সাঈদ হোসেন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৬ Time View
তোমার জন্য আমার হৃদয় ক্ষত জননী ওগো জন্মভূমি,
জ্বলেছি আমি বেদনার লেলিহান শিখায়;
ক্ষমা করো করো মার্জনা আমায়,
আমার অনুযোগ কিংবা অভিযোগও নেই।
বিশ্বাস করো; দালালি আর চাটুকার ভরে গেছে দেশ তোমার,
তোমার ধামাল ছেলে ভাষার জন্য বায়ান্নর রাজপথে নেমেছিল ৪৪ দ্বারা ভঙ্গ করে;
প্রণাম আমার সহস্র কোটি নতশিরে,
আজ কেন বাংলাকে কটাক্ষ করে বাংলিশেরি ভিড়ে।
আজ কেন বাংলা হরফ সমষ্টি বর্ণমালা ভুলে যাই,
তুমি বিশ্বাস করো এ আমার কথা নয় এ সত্যের বাণী;
তোমার শহীদ বেদীতে কেন আজ পুষ্প মাল্য নেই,
এ দেশ কি ভরে গেছে শিয়াল আর শকুন দলে দলে?
আমার কষ্ট হয় দুঃখ পাই বর্ণমালা ব্যঞ্চনা অবহেলার পদতলে;
এদেশ কি ভুলে গেছে সেই শহীদের রক্তের ব্যথা??
এদেশের প্রজন্ম কি জানে না’কি ??
আমার ভাই সালাম ,রফিক, শফিকের কথা !!!
যখন আমি বুকের পাঁজর খুলে দাঁড়াই বিপ্লবী হয়ে ;
মানুষের ঢল নামে রচনা হয় নতুন ইতিহাস,
এই ইতিহাসই আমার বর্ণমালা বাংলার মাটি বাংলার জলে;
তুমি বেঁচে থাকো স্বদেশ ভূমি আমরা তোমারই সন্তান।
ব্যথা ভরা বুকে আমরণ চেষ্টা আমার সবুজ পল্লবীর প্রান্তরে,
গাংচিল শালিকের দেশে গাই গান দুঃসময়ের যৌবন আমার ;
এখানে প্রত্যাবর্তন হয়েছে আমার ভাষার ফেরিতে,
টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া।
জননীর গর্ভ থেকে বেরিয়ে আসবো দীর্ঘজীবী হয়ে,
সাঙ্গ হল একটি প্রভাত উষ্ণ অনুরাগে তোমার আহ্বান;
আজ নিঃশেষে নিজেকে করবে উজার গোধূলির অস্তরাগে,
মুক্ত হবে বন্দী আত্মা বাতাসে গাইবে তোমার গান।
তুমি সেই উদয় অস্তাচলের সন্তান নিঃশেষে নিজেকে কর দান;
মারলে তোমায় মরণ অস্ত্রে বুকে রাঙ্গিলো রক্ত লাল,
যদি কোনদিন আসে আবার দুর্দিন দেখা হবে রাজপথে তোমার আমার;
সবটুকু বুক রেখেছি পেতে রক্তের ঋণে স্বদেশের নাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD