1. admin@mannanpresstv.com : admin :
বাসন্তী রূপ -আবীর অরণ্য - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বাসন্তী রূপ —-আবীর অরণ্য

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৮০ Time View
বসন্ত এসেছে বিষন্ন কোকিলের কুহুতানে হৃদয়ের তন্ত্রীতে মুগ্ধতা ছড়াতে,
প্রকৃতির সেজেছে আজ নতুন সাজে
কৃষ্ণচূড়ার গাছে গাছে যেন আগুন লেগেছে
এই ফাগুনে।
বসন্তের এই মৃন্দুমন্দ বাতাসের শনশন শব্দ আমার কানে গীত হয়ে ধরা দেয়,
যেদিকে তাকাই আবীরের রংয়ে রাঙানো চারিদিক।
প্রকৃতি সেজেছে নতুন রঙে গাছে গাছে রঙিন ফুল প্রকৃতির নিয়মে এই বসন্তে ঝরে যায় পুরনো পাতা, বর্ণিল সাজের পৃথিবী মুগ্ধ বসন্তে ছুঁয়ে যায় এ হৃদয়।
এই বসন্তে নতুন করে সেজেছে প্রকৃতি,
চারিদিকে শুধু ফুলের মহাসমারোহে আগুন
লেগেছে গাছে গাছে,
পলাশ শিমুল সেজেছে আজ রূপের রাণীর বেশে।
কোকিলের কুহুতানে আজ ধরণী উতালা,
সেই সাথে বাসন্তী শাড়ীতে সেজেছে ললনাকূল
তাদের মনেও আজ বসন্তের আবীরের রং লেগেছে,
ছেলেরা পান্জাবী, ফতুয়া দু’টোই পরে
হলুদ সাজে ছেলেগুলো হিমু হবে সকলেই।
ছুটে চলেছে ভালবাসার লোকটিকে একান্তে
কাছে পাবার আশে।
বসন্ত তুমি বর্ণিল সাজে বারবার ফিরে এসো
সবার মনে নবজাগরণের বার্তা নিয়ে এ মনে
শান্তনা ও ভালোবাসার ছোঁয়া দিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD