1. admin@mannanpresstv.com : admin :
অন্তস্থ প্রশ্ন-সিরাজুল ইসলাম মোল্লা - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

অন্তস্থ প্রশ্ন-সিরাজুল ইসলাম মোল্লা

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৮৭ Time View
তুমি বলেছ, রাহমানুর রহিম তুমি,
তুমি বলেছ, গাফুরুর রহিম তুমি।
কেন কান্না, বলবে কি? জানতে পারি কি,
অজ্ঞাত হয় যদি সবই, দোষ কি ভুল কি?
মানুষে এত কষ্ট কেন, মানুষে এত বৈষম্য কেন,
মানুষে অতৃপ্ত কেন, মানুষে এত বিচ্ছেদ কেন?
বাস্তব কহে, কেমন রাহমানুর রহিম তুমি,
বাস্তব কহে, কেমন গাফুরুর রহিম তুমি!
যদি হবেই অনাচার অবিচার ভবে,
যদি মানুষে মানুষে নীরবে কাঁদবে।
চায় না গাড়ি বাড়ি মিথ্যে মায়ায়,
চায় আত্মার চির শান্তি আত্মায়।
লোকজন বলে ‘জীবে প্রেম করে যেই জন,
সেই জন সেবিছে ঈশ্বর’ নাকি নশ্বর ভুবন।
জীব যদি হয় জীবের ভোজন, কেমনে কি ভুবন,
বোঝে না আমার অতৃপ্ত অসহিষ্ণু ভাবুক মনন।
যাতনায় ভাবনায় অসহিষ্ণু জীবন কেঁদে যায়,
কূল কিনারা কোথাও আজও খুঁজে না পায়।
সদা তোমার কাছে ফরিয়াদ জানায়,
ধীরে ধীরে মৃত্যুর কোলেই ঢলে যায়।
মানবতা সততার প্রশ্ন ব্যথিত মনের,
কেন হেদায়েত না কর নষ্ট জীবনের?
তুমি স্বর্বেসর্বা একত্ববাদ লালন পালনে,
তুমিই বিশ্বাসে নিঃশ্বাসে এজীবন মরণে।
ভালো হতে চেয়েও জীবন ভালো হতে পারে নি,
প্রতীক্ষার জীবন শেষ হয় হয়, সহায়তা পায় নি।
বলতে পার, কি দোষ আমার অন্তরাত্মার,
শাশ্বত তুমি এক স্রষ্টা, আমি সৃষ্টি তোমার।
কেন তব সৃষ্টির প্রতি এমনই নিষ্ঠুরতা,
কেন দাও না গো শান্তি, কাঁদে আত্মা?
-০-

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD