1. admin@mannanpresstv.com : admin :
কেউ কথা রাখেনি -সিরাজুল ইসলাম মোল্লা - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

কেউ কথা রাখেনি —সিরাজুল ইসলাম মোল্লা

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২১৯ Time View
কত জনকে কত কী দিলাম, কত কী করলাম,
মরণকাল আজ প্রশ্ন জাগে মনে, কী পেলাম?
কর্মসাধনে বলেছিল সবে কত কী দেবে ধরণী,
আজ বুঝি কেউ ভাবেনি, কেউ কথা রাখেনি।
বলেছে জীবনে মরণে থাকব দু’জনে সংসারে,
চলেগেছে সবাই নিজের মতো করে পরপারে।
জীবনের সমাধি হয়,নাহি হয় কারোর আশার,
অতৃপ্ত মন খোঁজে ভালোবাসা বেঁচে থাকবার।
ভাই বন্ধু স্ত্রী বল, কেউ থাকেনা কেউ ডাকেনা,
কিসের মোহমায়া,কখনও কেউ কথা রাখেনা।
ভালোবাসার বিনিময় মিলে ভালোবাসার মন,
ভুলেগেছে জীবন ভালোবাসতে আপন ভুবন।
মনের দ্বার খোলা ছিল, সাদরে কেউ আসেনি,
মনের ভাষা হয়তো পড়েনি, পড়তেই পারেনি।
হাহাকার আফসোস কখনও বুঝেনি, ভাবিনি,
শুধুই মনে হয় ঠিক হয়নি, কেউ কথা রাখেনি।
হিসেবের খাতা খুলে দেখিনি, হিসেব মেলেনি,
আজ বিদায় মম, কেউ যাবেনি, কথা রাখেনি।
মিছে মায়ায় নিজ ছায়ায় শুধুই দৌড়ে গেলাম,
কী করলাম, কী পেলাম, ভবে সবই হারালাম।
যেই লাউ সেই ই কদু,রিক্তের আরো অবনীতি,
কোথা যাই কারে বলি, ক্ষণমায়ামী স্বার্থনীতি।
কথা দিলাম শপথ নিলাম,করব না যে দূর্নীতি,
দেবো ইতি স্বজনপ্রীতি, রাখব মুক্ত সত্যনীতি।
-০-

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD