অনেক ভালো যদি তুমি বলো বাঙালী,
তোমায় নিয়ে বাংলার গান গাবো,
যদি তুমি বলো ;
অনেক ভালো যদি তুমি বলো বাঙালী ।।
তুমি জাম লিচু জামরুল আনারস পেয়ারা কাঠাল
আমলকী হরিতক বহেরা ত্রিফলা বাংলার আম রুপালী,অনেক ভালো যদি তুমি বলো বাঙালী।। ঐ
মনের ময়না গলায় পড়ো গয়না,
কাকাতুয়ার মাথার ঝুঁটি তুমি হলুদিয়া পাখি।
মাছরাঙা হয়ে খালে বিলে ঝিলে,
ডানা মেলে দেখি যখন,
উড়ে কতো সারস পাখী,
অনেক ভালো যদি তুমি বলো বাঙালী ।। ঐ
শাপলা ফুটা অথৈ জলে,
পালের নায়ে উদাস বাউলের দলে
জারীসারি গানে মনটা জুড়ায়
গর্ব করে বলি– ;
অনেক ভালো যদি তুমি বলো বাঙালী।। ঐ
বনশ্রী,ঢাকা।
১৬/০৫/২০২৪
পুনঃমুদ্রিত।