জীবনটা কি? –লাবনী খানম
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
সোমবার, ২৭ মে, ২০২৪
-
১৮১
Time View
জীবন মানেই উদ্যমতা
জীবন মানেই লড়াই,
জীবন মানেই হৃদয় স্পন্দন
থামলে যাবে বড়াই।
জীবন মানেই শৃঙ্খলতা
জীবন মানেই হাসি,
জীবন মানেই নির্ভেজাল রোদ
দুঃখে কেন ভাসি?
জীবন মানেই কর্মজীবী
জীবন মানেই শান্তি,
জীবন মানেই অলস দুপুর
দূর হয়ে যায় ক্লান্তি।
জীবন মানেই নির্মল বায়ু
জীবন মানেই পাতা,
জীবন মানেই সবুজ বৃক্ষ
যেন মোদের মাতা।
জীবন মানেই সুখের ধরা
জীবন মানেই রবি,
জীবন মানেই দুঃখ কষ্ট
হতাশার এক ছবি।
জীবন মানেই রঙিন বাতি
জীবন মানেই আলো,
জীবন মানেই প্রাণের সঞ্চার
দূর করে সব কালো।
জীবন মানেই ভালোবাসা
জীবন মানেই মায়া,
জীবন মানেই শক্তি সাহস
সব পুরুষের জায়া।
Please Share This Post in Your Social Media
More News Of This Category