রেমাল একটু একটু করে দোলা দিচ্ছে
উড়িয়ে নিয়ে যাবে যেন সব।
সোনালু দিয়ে সাজানো চালা ঘরটা নিয়ে গেলে
কি সর্বনাশ হবে আমার!
ওটার সামনে দাড়িয়ে আমি স্বপ্ন দেখি
দুটো দিন বেশী বেঁচে থাকার লোভ হয়,
পৃথিবীর রঙমহল ছেড়ে যেতে চায়না মন।
রেমাল তোমায় রুমাল দিয়ে ভালোবাসা দিলাম
তান্ডব করোনা,
লন্ডভন্ড করোনা,
ভালোবাসার দাম দিও।