দস্যিপনার দল, –মোঃ রুহুল আমিন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
-
১৬১
Time View
শহর কিংবা গ্ৰামে আছে
দস্যিপনার দল,
তাদের হাতে জিম্মি থাকে
পাকলে পাকা ফল।
আম কাঁঠাল জাম পাকে
আরো পাকে লিচু,
দস্যিপনার হাত থেকে যে
বাদ যায় না কিছু।
পরের বাগান সাবাড় করে
অনেক মজা পায়,
ভরদুপুরে দল বেঁধে তাই
চুরি করতে যায়।
টসটসে ফল খাইতে মজা
ফিসফিসিয়ে কয়,
নেইতো কোনো দস্যিপনার
গালমন্দের ভয়।
Please Share This Post in Your Social Media
More News Of This Category