মধ্যবিত্তের কোরবানি —আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শুক্রবার, ১৪ জুন, ২০২৪
-
১৮০
Time View
কোরবানি দেয় বড়লোকে
কোটি টাকার পশু,
গরিব দুঃখী তাকিয়া রয়
কাঁদে পথের শিশু।
সাত-তারা আর পাঁচ-তারাতে
তাদের আনাগোনা,
মধ্যবিত্ত বদ্ধ ঘরে
খাচ্ছে পুটির পোনা।
গরিব দুঃখী বাড়ি বাড়ি
হাত বাড়ালে পাবে!
মধ্যবিত্তের আত্মসম্মান
লজ্জায় নাহি যাবে।
মধ্যবিত্ত মানব আজ
আছে অনাহারে,
হাসিমুখে ঈদ কাটিয়ে
কাঁদে আপন ঘরে।
ঈদের দিনে অমন মানুষ
ভিক্ষা চায় না ওরা,
সামর্থ্যবান আছেন যে জন
পাশে থাকবে তারা?
Please Share This Post in Your Social Media
More News Of This Category