পশ্চিমের দিকে তাকিয়ে দেখছি সূর্যটা প্রায় ডুবুডুবু,
রাত কে স্বাগতম জানাতে অপেক্ষা করছে সন্ধ্যা আকাশে তারা,
অন্য দিকে আকাশ টা কালো মেঘে ছেঁয়ে যাচ্ছে
দু’একটা বৃষ্টির ফোটা মাটিতে গড়িয়ে পড়ছে,
পৃথিবীর মানুষ গুলো কে জানিয়ে দিচ্ছে এসে গেছে আষাঢ়,
শুরু হবে এবার আকাশের বুক ফাঁটা কান্না।
তাই দেখে কবির মনে ছোঁয়া দিয়ে গেলো বিষন্নতায়
মৃদুবাতাসে উড়ছে অবাধ্য কিছু চুল,
হৃদয় গভীরে ভীষণ কষ্ট অনুভব করছিলো হাঁটুতে মুখ গুঁজে।
একাকী দাঁড়িয়ে মনে পড়ে তারে, আঁখি দু’টি আমার ভাসিলো লোনা জলে।
দৃষ্টি পড়ে আছে ফুটন্ত হাসনাহেনার দিকে
সে যেনো হাতছিনি দিয়ে ডাকছে আমায় হাসি মুখে,
বলে সে যে হেসে হেসে
কিছুটা সময় না হয় থাকো আমায় ভালোবেসে।
তার কথা শুনে ফিরে আসিলো মনে খুশির আমেজ,
মুক্ত আকাশের নীচে দাঁড়িয়ে মনে হয় খেলা করি
ফুল কলিদের সাথে।