1. admin@mannanpresstv.com : admin :
প্রকাশ্য শাস্তি - মোঃ ছালে আহম্মদ - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

প্রকাশ্য শাস্তি — মোঃ ছালে আহম্মদ

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৬০ Time View
আমি কোনো জ্ঞানী
গুণীর কাতারেই স্থান পাই না,
কিন্তু তাঁদের সান্নিধ্য লাভের
নেইকো কোনো মানা।
জ্ঞানী আর গুণীর সমাজে
তাই মোর এতো আনাগোনা।
মন্দ বলুক লোকে
কভু আমি রাগ হই না,
আবার কেউ বেশি তারিফ
করলেও ফেঁপে ফুলে ফাটি না।
কথা বলি কম
পরশ্রম করি বেশি,
অর্থনৈতিক উন্নতি কম হলেও
তাতেই আমি বেশি খুশি।
টাকার পেছনে দৌঁড়াবেন কম,
বাঁচবে সময়, বাড়বে দম।
প্রভাব খাটিয়ে কিছু করলে লাভ,
কিছুদিন পরেই হবে প্রভাবের অভাব।
বেহিসেবে বসবেন না যত্রতত্র,
যে কোনো সময় হয়ে উঠতে
পারেন হাসির পাত্র।
চাটুকার আর তেলবাজ
থেকে থাকবেন সাবধান!
সুখী হতে পারবেন
যদিও না হতে পারেন বেশি লাভবান।
বেশি লাভে ঝুঁকি বেশি,
অবৈধ লাভে গলে পড়বে ফাঁসি।
পাপ করে মানুষ অতি গোপনে,
সাজার রায় দেয় হাজর জনতার সামনে।
জীবনে করেন যদি অনেক মজামাস্তি,
নিশ্চিত থাকেন একদিন
পাবেন প্রকাশ্যে শাস্তি।
তারিখঃ ২৮/০৬/২০২৪ খ্রিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD