1. admin@mannanpresstv.com : admin :
মেয়ের জয়ে উচ্ছ্বসিত শেখ রেহানা - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

মেয়ের জয়ে উচ্ছ্বসিত শেখ রেহানা

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২০৫ Time View

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জিতেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।

তিনি মোট ভোট পেয়েছেন ২৩ হাজার ৪৩২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের ডন উইলিয়ামস পেয়েছেন ৮ হাজার ৪৬২ ভোট। ২০১৯ সালের নির্বাচনের ভোটের চেয়ে টিউলিপের এবছরের ভোটের সংখ্যা দশমিক ৭ শতাংশ বেড়েছে।

মেয়ের জয়ে দারুন উচ্ছ্বসিত শেখ রেহানা। তিনি গণমাধ্যমকে বলেন, সবার কাছে দোয়া চাই, টিউলিপ যেন তার কাজ সততা ও নিষ্ঠার সাথে করতে পারে। শুধু নির্বাচনী এলাকায় না, যেখানে অসহায় মানুষ আছে-তাদের পাশে থাকবে। সবার সেবার জন্য তার জীবনকে নিয়োজিত করবে। সবার কাছে তার জন্য চোয়া চাই, সে যেন, সব সময় সৎভাবে থাকতে পারে।

 

শেখ রেহানা আরও বলেন, আমি আসলে স্বপ্ন দেখিনি, সে রাজনীতিতে আসুক। এটা তার নিজের ইচ্ছায়। আমি চাচ্ছিলাম সে টিচার হোক, জজ-ব্যারিস্টার হোক বা অন্যকিছু হোক। রাজনীতিতে সে চলে গেছে। এখানে আমার অবদান নেই। এখানে সম্পূর্ণ তার নিজের ইচ্ছায়। মা হিসেবে সন্তানকে যেভাবে দেখার। আমি সেভাবেই দেখি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD