1. admin@mannanpresstv.com : admin :
জীবন হোক সার্থকময় -আলমগীর হোসেন - মান্নান প্রেস টিভি
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

জীবন হোক সার্থকময় –আলমগীর হোসেন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৭৮ Time View

ক্ষণিকের দুনিয়া
মূল্যবান জীবন
জানি আমরা সবাই।
তবুও চলছি আমরা
ধু ধু মরীচিকার পেছনে
ক্ষণিকের মোহ ও মায়ায়
ভুলে গিয়ে মূল্যবান জীবনের কথা।
যে জীবনের জন্যে
করছে অপেক্ষা
সামনে অপেক্ষমান অনন্তকাল।
চিন্তা কর,ক্ষণিকের মোহ ছাড়
মূল্যবান জীবনকে মূল্যায়ন কর
পড়ে থাকা সামনের অনন্তকালের জন্য
যেখানে ভালোর জন্যে আছে সুখময় অবস্থান
খারাপের জন্যে কঠিনতর কষ্টকর আজাব !
যাহা জানি আমরা সবাই
কিন্তু মানি কয়জন বলো
মানতামই যদি
করতাম না লেজুড়বৃত্তি
এবং দুনিয়ার লোভে পড়ে
অনিয়ম আর দূর্নীতি ।
চাইতো আমরা সার্থকময় জীবন সবাই
তাই মূল্যবান জীবন মূল্যহীন করো না
সময় কিন্তু চলমান
আসো সত্যের পথে
যে পথ দেখাবে আলো
এবং বাঁচাবে কঠিন আজাব হতে
জীবনকে সার্থকময় ও অর্থবহ করতে
সেই অপেক্ষমাণ অনন্তকালের বিচারালয়ের বিচারে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD