শ্রাবণ কাল –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
-
১৪৫
Time View
এটেল মাটি বেলে ধোয়াশ
বাংলাদেশের ভূমি,
বৃষ্টি ঝরে শ্রাবণ কালে
উর্বরতায় জমি।
চাষাবাদে কিষানে আজ
উৎসব বহু ঘরে,
নতুন ফসল তুলবে চাষা
সকাল সন্ধ্যা ভরে।
শ্রাবণ মাসের ঝড় তুফানে
মৎস্য রাজের মেলা,
বর্ষায় লয়ে খোকা খুকু
আনন্দেরই খেলা।
মলা-ঢেলা ছোট মাছের
আনাগোনা বেশি,
আয়েশ করে খাবো মোরা
বোয়াল, মাগুর দেশি।
নানান ফলের ঘ্রাণে মাতি
পাকা আম যে তুলি,
শাপলা পদ্ম কদম ফুটে
শ্রাবণের দিনগুলি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category