লাল দরিয়া –মোঃ রুহুল আমিন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
-
১৪২
Time View
কোটা হইলো গোটা জাতির
সমস্যার ওই মূল,
কোটার জন্য রাজ পথে যে
ঝরে তাজা ফুল।
বুলেট ছোড়ে মেধাবীদের
জীবন নিচ্ছে কেড়ে,
নির্বিচারে মানুষ হত্যায়
আসছে ওঁরা তেড়ে।
রাজ পথেতে দাবি আদায়
লাল দরিয়া ভূম,
উৎসব করে মেতেছে হায়
বুলেট ছোঁড়া ধুম।
কোটার ফাঁদে দেওয়ালে আজ
ঠ্যাকা মোদের পিঠ,
তাইতো সবাই খুলতে চাইছে
কোটা বাঁধন গীট।
কোটার জোরে চাকরি পেয়ে
থাকছে ওরা বেশ,
মেধার ঘানি টানতে টানতে
জীবন হচ্ছে শেষ।
ঘুমের থেকে উঠরে জেগে
ওরে তরুণ দল,
মানবে কেমনে এমন নিয়ম
সইবে কতো কাল।
শ্রেণী শোষণ ভাঙতে আজি
দে বিজয়ের ডাক,
ক্রোধের আগুন জ্বলে দিগুন
বিপ্লবী ঐ বাক।
Please Share This Post in Your Social Media
More News Of This Category