রুদ্রশ্বাস —আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
সোমবার, ২৯ জুলাই, ২০২৪
-
১৬২
Time View
উত্তেজনা রুদ্রশ্বাসে
জড়ো পাপে তাপে,
গুলির শব্দে আত্মচিৎকার
বাংলার ভূমি কাঁপে।
হেফাজতে রাখো প্রভু
যোগাযোগ যে বন্ধ,
কর্ম রুজি জব্দ আজি
অর্থনীতি মন্দ।
লাঠিসোটা বর্ষা বল্লম
হাতে অস্ত্র বাহার,
দড়ি ছেড়া নাটাই সুতো
ক্ষমতা যে কাহার?
হামলা আসে হঠাৎ করে
মৃত্যুর মুখে আছি,
জ্বালাও পোড়াও ধ্বংসলীলায়
রুদ্রশ্বাসে বাঁচি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category