1. admin@mannanpresstv.com : admin :
দেখামাত্র গুলি করার নির্দেশ মানবাধিকার লঙ্ঘন : ড. কামাল - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

দেখামাত্র গুলি করার নির্দেশ মানবাধিকার লঙ্ঘন : ড. কামাল

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৩৬ Time View

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেখামাত্র গুলির নির্দেশ, আইনবহির্ভূত হত্যাকান্ডকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন। তিনি নিরপেক্ষ-সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে ড. কামাল হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, নাশকতামূলক কর্মকান্ডে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে মনে রাখতে হবে, মানুষের প্রাণের মূল্য সম্পদ বা স্থাপনার চেয়েও অনেক বেশি। গণফোরামের এই ইমেরিটাস সভাপতি বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারে ছাত্রসহ সাধারণ মানুষের প্রাণহানি ও গুরুতর আহত করা দেশে গণতন্ত্র, ন্যায়বিচার পরিপন্থি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। ড. কামাল হোসেন আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান। পাশাপাশি হত্যা, নির্যাতনের প্রতিটি ঘটনা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD