উত্তাল আমি –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
সোমবার, ১২ আগস্ট, ২০২৪
-
১৭৬
Time View
মৃত্যুর ভয় পালিয়ে গেছে
শুনছে না যে বাধা,
চিন্তা বিবেক বুদ্ধি ছেড়ে
চক্র গোলক ধাঁধ।
দেশের ক্ষতি সাধন করে
থাকছে বীরের বেশে,
গুনতে হবে আমজনতার
লক্ষ টাকা শেষে।
কিসের নেশায় করছে এসব
হিসাব দেব হেসে!
দিনের শেষে অর্থকোষে
সব হারিয়ে শেষে।
ঘর ছেড়ে আজ শূন্য খাঁচা
নিথর দেহ মমি!
মাঠে-ঘাটে রাজপথেতে
উত্তাল কেন আমি!
Please Share This Post in Your Social Media
More News Of This Category