1. admin@mannanpresstv.com : admin :
সেই দিনগুলো  -সাহেলা সার্মিন  - মান্নান প্রেস টিভি
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সেই দিনগুলো  –সাহেলা সার্মিন 

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ Time View
সেই দিনগুলো কতো ভালো ছিলো
                ছিলাম সব একসাথে,
ডালভাত ভর্তা হলেও
                পড়তো সবার এক পাতে।
কম পড়লেও ছিলো না চিন্তা
              পাশের বাড়ির হাড়ি,
তোমার জন্য উদাম ছিলো
             এক প্লেট আনতে ভরি।
বাড়িগুলো ছিলো বড় বড়
           মনটা তার চেয়েও আরো,
কঠিন শাসন যেমন ছিলো
            ভালোবাসায় ভরো ভরো।
কান্নাকাটির আওয়াজ পেলে
           চারিদিকে পড়ে যেতো সারা,
কী হয়েছে ওগো তোমার
           ভেবে হতো দিশেহারা।
এখনতো আর সেদিন নেই
           ছেয়ে গেছে স্বার্থপরে,
বড় বাড়ি আর মায়া মমতা নেই
            থাকে হিংসার ইট পাথরে।
মা-বাবা,ভাই-বোন আজ জঞ্জাল
          বাবা থাকে বৃদ্ধাশ্রমে,
অফিসে বা পার্টিতে বধূর কাটে সময়
          মা আধমরা হয় গৃহের নানা শ্রমে।
সেদিনের সেই হাতে হাত ধরা দিন
             হাসি খুশিতে মূখর,
সব কাজ সবাই করে ভাগাভাগি
               কাটতো সুন্দর প্রহর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD