1. admin@mannanpresstv.com : admin :
এক পশলা বৃষ্টি -শামীমা খালিদ শাম্মী - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

এক পশলা বৃষ্টি –শামীমা খালিদ শাম্মী

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ Time View
বিষাদে পুড়ছে এ মন আমার
উন্মুক্ত করে দিলাম বক্ষ
এক পশলা বৃষ্টি হয়ে এসো প্রিয়,
তপ্ত হৃদয় মাঝে শুষ্ক, বুকের বাঁ পাশটা
নিবিড় সবুজে হয়ে উঠুক শ্বাশত যৌবনা।
প্লাবন হয়ে এসো ভালোবাসার স্বপ্ন সরোবরে
ছুঁয়ে যাও আলতো করে দৃষ্টির উঠোন জুড়ে,
আমার কপালে, গালে, চোখে, ঠোঁটে
মেঘলোকের সবটুকু সুখ নিতে।
আমি বাড়িয়ে দিলাম হাত বৃষ্টি ছুতে
ধুয়ে নেব উষ্ণতা ভরা নোনা জল,
বয়ে যাক তোমার বিবশ প্রণয় রাশি,
তোমার আগমণে সিক্ত পরশে শিহরিত
মধুময় স্নিগ্ধতার বিচরণ তনু মনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD