প্রিয়ার চোখে চোখ রাখা মানে প্রেমে পড়া প্রেমের
সাগরে ডুবে আজ আমি দিশেহারা,
যদি তুমি দুরে যাও তবে প্রেমের সুতোয় টানপড়া, ভালবাসাহীন জীবনটাকে টেনে নেওয়া বড়ই কঠিন
আর ভুলে যাওয়া মানে স্মৃতি থেকে মুছে ফেলা,
চেনা পথ ভুলে একা একা অজানার পথে পথচলা
না পাওয়ার স্মৃতি মনে করে মনে কষ্ট পাওয়া ,
প্রিয় মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়াটা বড়ই
বেদনার পথ চলতে চলতে কি জানি কি কথা ভেবে
থমকে দাঁড়িয়ে যাওয়া।
রাতে ঘুমের ঘোরে স্বপ্ন দেখে এ বুকে কেবলই ব্যাথা
অনুভব করা,
তোমায় ভেবে ভেবে মনের অজান্তেই আমার
দু’চোখে পানি আসে,
আমি ভুলে গেলেও এ মনটা তোমাকে আজও যে
কিছুতেই ভুলতে পারে না।
চাঁদ দেখতে গিয়ে আমি তোমার চাঁদ মুখ দেখে ফেলেছিলাম,
ফুলের মধু নিতে আমি ভ্রমর হয়ে উড়ে যেতে ডানা মেলেছিলাম, তোমাকে হারিয়ে আজ
আমি যে নীরবে নিভৃতে কেঁদে মরি বিরহের গভীর
খাদের কিনারে দাঁড়িয়ে শুধুই ভেবে চলি।
শুধু আমার জন্য তোমার ঐ মনের কোথাও একটু
জায়গা রেখ,
কাছে নাইবা আসো কেবল ওই দূর হতে একটু
ভালোবেসে আমায় তোমার মনের সেই
গোপন কুঠুরিতে মনের আবেশে জড়িয়ে রেখো।
আজ কৃষ্ণচূড়া ফোটেনি ডালে ডালে তবুও মনের
অলিন্দে নাড়া দিয়ে যায় বসন্তের মৃদুমন্দ বাতাস
মাঝে মাঝে থেমে যায় জীবন।
বেদনার নীল সাগর ছুটে চলে হৃদয়ের গহীনে
বিরহের গান গেয়ে যায় কোকিল ডালে ডালে,
আমার মধুর বসন্ত কিন্তু আসেনি।
এই মনে শুধুই চলছে শ্রাবণের ঢল, মিলনের সুর
ভেসে যায় ওই সুদূরে মেঘে মেঘে ওঠে কেবলই
যন্ত্রণাময় বিরহের প্রতিধ্বনি।