কি করেছি হায় –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
-
১৫০
Time View
প্রতিদিন ভাবি আমি
নামাজের শেষে,
মোনাজাত করে কাঁদি
ফকিরের বেশে।
হালাল রুজি খেলাম কি
দিলাম কত দান?
যাকাত ফিতরা হয়েছে
রাখিনি যে মান।
জীবন থেকে সময় যায়
ধরে রাখা দায়,
ঈমান আমল করিনি
কি করেছি হায়!
মিথ্যে পাপে হিংসে মন
ক্ষতবিক্ষত,
পৃথিবীতে কিছুক্ষণ
রুহ্ কলুষিত।
ফোঁটায় ফোঁটায় কত পাপ
হয়েছে যে জমা,
প্রভু তুমি পানাহ্ দাও
করে দাও ক্ষমা।
Please Share This Post in Your Social Media
More News Of This Category