নারী তুমি কারো আদরের বোন
নারী তুমি খালা ফুপি
নারী তুমি ঘুম পাড়ানির গান।
নারী তুমি প্রেমিকা
নারী তুমি বউ
নারী তুমি ভালোবাসার
সাগরের ঢেউ।
নারী তুমি পুরুষের
প্রেরণার শক্তি
নারী তোমাকে জানাই
প্রেমময় ভক্তি।
নারী তুমি একটি ঘরের
অন্ধকারের আলো
সুখ দুখে পাশে থেকো
ঘুচাবে সব কালো।
নারী তুমি বাবার ঘরের
আদরের মেয়ে
নারী তুমি শশুড় বাড়ির
কাজের মেয়ে।
নারী তুমি বহুরুপী
বলে গেছে গুণীজন
তোমার মতো নরম কোমল
নেইতো কারো মন।
নারী তুমি জীবন দিয়ে
বাচার সন্তানের প্রাণ
তাইতো তোমার নামে
গেয়ে যায় সবাই বিজয়ের গান।
নারী তোমার স্পর্শে সোনা ফলে
যারা তোমায় চিনে
আপন করে নিবে তোমায়
নিজ নিজ গুনে।
নারী তোমার পায়ের নিচে
আছে যে জান্নাত
তোমায় যে সেবা করবে
সে আঁখিরাতে পাবে নাজাত।