1. admin@mannanpresstv.com : admin :
টাকা-ফিরোজ আলম  - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

টাকা–ফিরোজ আলম 

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ Time View
“অ” জানে না আলীমুদ্দী
টাকার গন্ধে কতো জনেই দেয় বুদ্ধি।
তার বলা ভুলভাল সবি শুদ্ধি,
তার জন্য সবাই করে যুদ্ধি!
হলে টাকা—–
আমেরিকায় দেওয়া যায় পাড়ি,
গড়ে নানা রকম ডুপ্লেক্স বাড়ি
চড়ে এমডাব্লিয়, মার্সিডিস গাড়ি।
কারণে অকারণে সবাইকে ঝাড়ি!
একটু কান ব্যথায় যায় কানপুর!
বদ হজমে যেতে পারে সিঙ্গাপুর!
শোপিং এ আরব আমিরাত,
রোমান্সে নেই কোন জাত বিজাত!
বছর বছর করে হজ্জ,
হয়ে যায় হাজী।
এ সমাজের হয়ে যান
কান্ডারী আর মাঝি!
টাকারে টাকা তুই বড়ই জাদুকর!
তোর কারণে আপন হয় পর।
ভাঙ্গে কতো সুখের ঘর,
ঘর বদলে করে অন্যের ঘর।
ও টাকা তোর আরও আছে জাদু,
তোরি কারণে সমাজের কর্তা রাম, সাম আর জদু,মধু!
দু’চোখ তা চেয়ে চেয়ে দেখে শুধু!
হাতে টাকা তো হাতে রোলেক্স,
আর আইফোন ষোলো,
বন্ধু বান্ধব রাখবে তোমায় মাথায় আর কোলো।
কথা গুলো নয় কি ঠিক বলো??
তারিখ : ৫/১২/২০২৪
সময় : রাত ৯: ১৫ মিনিট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD