মায়ের পাঠশালায় –মোঃ সৈয়দুল ইসলাম
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
-
১৫৪
Time View
বলতে পারি মনের কথা
মনটা যতো চায়,
শিখতে পারি ইচ্ছে মতো
মায়ের পাঠশালায়।
আরবি বাংলা অংক ইংলিশ
শিখি মায়ের কাছে,
মায়ের কাছেই জ্ঞানের ভান্ডার
লুকায়িত আছে।
মায়ের আদর ভালোবাসায়
দিনটি কাটে ভালো,
যেদিক তাকাই সেদিকে পাই
শান্তি সুখের আলো।
Please Share This Post in Your Social Media
More News Of This Category