1. admin@mannanpresstv.com : admin :
বাঁকা পথ  -আব্দুস সাত্তার সুমন  - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বাঁকা পথ  –আব্দুস সাত্তার সুমন 

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ Time View
একে বেকে চলে গেছে
হিজল নদীর তীরে,
বাঁকা পথে চলতে হবে
হাঁটতে হবে ধীরে।
খালি পায়ে মেঠো পথে
হাঁটছে যেন ভবে,
কিশোর বুড়ো আপন মতে
হেঁটে চলে তবে।
বাঁকা পথ শেষ হয়েছে
স্বপ্ন নদীর বাঁকে,
দুই ধারেতে ধানের খেতে
পাখি উড়ে ঝাকে।
গরুর গাড়ি থেমে থেমে
চলে কিছু ক্ষণে,
রাস্তা এখন চলে গেছে
সবুজ ঘেরা বনে।
বাঁকা পথে সোজা চলে
যাচ্ছে সবাই বাড়ি,
বয়ে চলার সময় যেন
বাঁধন ছেড়া নাড়ি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD