আত্মবিশ্লেষণ –জিএম জামাল
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
-
১৭৮
Time View
বাড়েনি আর আয়ের মান,
তাইতো আমি সবার কাছে
সত্যি বড় বেমানান।
জীবন সাগর পাড়ি দিতাম
শক্ত ছিল হাত দুটো,
এখন আমি বাঁচার জন্য
খুঁজে বেড়াই খড়কুটো।
দীনের পথে চলছি কি কেউ
বাড়ছে শুধু দিনের ঝোঁক,
ভাবছি না আর মরণ হলে
কবর কত ভয়ানক।
দীনের পথে চলে যারা
আল্লাহ তাদের চেনান পথ,
তাইতো এখন সারা বিশ্বে
চলছে তারই মহরত।
দুনিয়া বড় স্বার্থপর
চিনে না আর আপন পর,
আসা-যাওয়ার নির্মম খেলা
খেলছে সারা জনম ভর।
বাঁচার জন্য কত চেষ্টা
দেশ থেকে যায় দেশান্তর,
সময় হলে মৃত্যু হবেই
এরপর হবে না তারপর।
বেঁচে থাকতে মূল্য দেয় না
মরলে কেঁদে ভাসায় বুক,
ভালোবাসার কাঙ্গাল ছিল
আত্মা কি তার পাবে সুখ।
প্রকৃতির এই নির্মমতায়
আজ বেঁচে আছি তবু,
সময়ের কাছে হেরে যাই
মৃত্যু হারে না কভু।।
Please Share This Post in Your Social Media
More News Of This Category