বিজয়–মোঃ সৈয়দুল ইসলাম
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
-
২৩১
Time View
বিজয় মানে মায়ের হাসি
একটি রোদেলা সকাল,
বিজয় মানে জ্বলে ওঠা
নব চেতনার মশাল।
বিজয় মানে স্বাধীনভাবে
মনের কথা বলা,
বিজয় মানে শির উঁচিয়ে
সীমাহীন পথ চলা।
বিজয় মানে শিশুর হাতে
লাল সবুজের নিশান,
বিজয় মানে বাবার মুখে
অশ্রু ঝরা গান।
বিজয় মানে লাখো কণ্ঠে
বিদ্রোহের কবিতা গীতি,
বিজয় মানে শহীদ মিনারে
বীর সেনাদের স্মৃতি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category