জামাই দাওয়াত –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
-
১৬২
Time View
জামাই দাওয়াত দিতে হবে
সামনে পৌষ মাস,
রুটি পিঠা তৈরি করে
সঙ্গে একটি হাঁস।
মেজো জামাই খাবে আজ
বড় জামাই কাল,
ছোট্ট জামাই সঙ্গে করে
নিয়ে এলো তাল।
শশুর মশাই হেঁসে বলে
পিঠা হবে দারুন,
মজা করে, খাও সকলে
তোমরা এখন তরুণ।
শীতের পিঠা, শীতের আমেজ
গ্রাম বাংলার মেলা,
খেজুর রস নিয়ে এলো
পাশের বাড়ি খালা।
ভোজন হল সবাই মিলে
হোকনা খাবার অল্প,
শ্বশুরবাড়ির জামাই দাওয়াত
দারুন মজার গল্প।
Please Share This Post in Your Social Media
More News Of This Category