আমি কাঁদতে চাই, চিৎকার করে,
চোখের জলে ভিজে মন।
চারদিক জুড়ে নীরবতা,
জানি না কারে বলি বর্ণ।
শিশুর চোখে রক্ত দেখে,
থেমে যায় বুকের হাঁসফাঁস।
ডাকে সে মা, ডাকে সে আব্বু,
সাড়া দেয় না কেউ আশপাশ।
আমি কাঁদতে চাই, খুব কাঁদতে চাই,
এই দুঃখ আর সইতে না চাই।
কে দেবে ভরসা, কে শোনে ব্যথা?
মানবতা আজ কোথাও নাই?
ভাঙা ঘরে বাতাস ঢোকে,
চোখে ঘুম নাই,পেটে ভাত।
সবাই ব্যস্ত নিজ হিসাবে,
ফিলিস্তিন যেন অচেনা জাত।
রোজে রোজে ঝরে প্রাণ,
কেউ কয় না “থামাও যুদ্ধ”।
পৃথিবী আজ পাথর হয়ে,
ভুলে গেছে শান্তির শব্দ।
আমি কাঁদতে চাই, সত্যি কাঁদতে চাই,
চুপ করে আর থাকতে না চাই।
একটু মায়া, একটু আলো,
মানুষ হোক, জাগুক সেই চাওয়াই।