1. admin@mannanpresstv.com : admin :
সেই তুমিটা - অধরা আলো - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সেই তুমিটা – অধরা আলো

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ Time View
উদাসী দুপুর, পড়ন্ত বেলায়
স্বর্ণালি সুখের ছোঁয়ায় অনুভবে তুমি।
এক মুঠো ভালোবাসায় ডুবন্ত প্রেম
ভেজা চুলের স্নিগ্ধ মায়ায় অবছায়া হয়ে
আনমনে হাত বাড়াও কে তুমি?
আয়নায় তাকাতেই লাজুক বদন খানি
গোলাপি রং ছড়ায়, নিজের প্রেমেই মুগ্ধতা।
অপারগ জানি সকল চাওয়া পাওয়া
তবুও অবুঝ হৃদয়ে হাতছানি সুখানুভবে।
তোমাকে নিয়ে কল্পনার স্রোত
আজ বড্ড বেসামাল।
দুচোখের পাতা জুড়ে তৃষ্ণা তোমাকে
দেখার!
মনের ক্যানভাসে অর্ধসমাপ্ত রং তুলির আঁচড়!
তোমাতেই রেখেছি সমাপ্তি।
টেবিলে কর্ণারে পরে থাকা কাঁচের চুড়ি
টিপের পাতা সবটাই রাখা খুব যতনে।
কভুও কি আসবে স্বপ্নের নায়ক সেই তুমিটা
জীবন জুড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD