1. admin@mannanpresstv.com : admin :
দেখা হলেই সম্পর্ক বাঁচে -সারোয়ার মাহিন - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

দেখা হলেই সম্পর্ক বাঁচে –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৮৪ Time View
দেখা—একটা ছোট্ট মুহূর্ত, অথচ কত বড় তার প্রভাব!
সামনে বসে থাকা মানুষটার চোখে চোখ রাখা,
নির্বাক মুহূর্তে একটা হাত ছুঁয়ে ধরা—এইটুকুই তো চাওয়া,
আর এতেই বদলে যেতে পারত অনেক কিছু!
আজকের এই ব্যস্ত শহরে, কথার অভাব নেই—
চ্যাটবক্সে জমে থাকে হাজারো মেসেজ,
ভরপুর ইমোজি, তবুও কি তাতে মন ভরে?
না, মন চায় একটা চোখে চোখ রাখা বিকেল,
চায় নীরবতার মাঝেও বোঝা কিছু কথা।
দেখা না হলে সম্পর্ক শুকিয়ে যায়,
পাখির পাখা মেলতে না পারার মতো,
নিঃশব্দে মরে যায় হাজারো অনুভব।
কত কথা জমে থাকে বুকের কোণে,
যা বলা হয় না ফোনে, লেখাও যায় না মেসেজে,
যা শুধু বলা যায় সামনে দাঁড়িয়ে—
একটু কাঁপা গলায়, একটু লাজুক হাসিতে।
একটা স্পর্শ, একটা নিঃশ্বাসের কাছাকাছি যাওয়া,
একটু হাতের উষ্ণতা—এটাই তো জাদু!
যা ফিরিয়ে আনতে পারে ভেঙে যাওয়া সম্পর্ক,
যা ঘোচাতে পারে ভুল বোঝাবুঝির কুয়াশা।
অনেক সম্পর্ক আজ থেমে গেছে শুধু এই জন্যে,
দেখা হয়নি, বলা হয়নি বুকের কথাগুলো।
কে কাকে কত ভালোবাসে, তা জানতেই পারেনি,
কারণ সামনাসামনি একবার বসে বলা হয়নি!
তাই বলি—ভালোবাসলে, সময় দাও, দেখা করো।
যদি সত্যিই চাও কাউকে ধরে রাখতে,
তাহলে মুখোমুখি হও, চোখে চোখ রাখো,
তোমার উপস্থিতিই হয়তো কাউকে বাঁচিয়ে দেবে,
একটা শেষ হয়ে যাওয়া সম্পর্ক হয়তো নতুন করে শুরু হবে।
কারণ দেখা মানেই তো জীবন,
দেখা মানেই—“আছি, শুধু তোমার জন্যে।”
তোমার জন্য কেউ অপেক্ষা করছে—
হয়তো শুধু একবার দেখা হবার আশায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD