1. admin@mannanpresstv.com : admin :
নীরব প্রতিশোধ -সারোয়ার মাহিন - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন

নীরব প্রতিশোধ –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৭২ Time View
আমি যাদের জন্য প্রার্থনায় হাত তুলেছি, রাতজেগে চেয়েছি তাদের উত্থান—তারা আমার পতনকে করেছিল উৎসব।
যাদের হাসিতে শান্তি খুঁজেছি, তাদের চোখে ছিল আমার কান্নার আরাধনা।
তাদের জন্য স্রষ্টার দরবারে চেয়েছি আলো, তারা আমার পথেই ছুঁড়েছে অন্ধকার।
আমি ভেবেছি, মানুষ মানুষকে ভালোবাসলে, সে ভালোবাসা ফেরে।
কিন্তু বুঝিনি, কারও কারও হৃদয়ে প্রতিদানে বিষ জমে থাকে।
তাদের স্বপ্ন পূরণে আমি ডুবিয়েছি আমার নিজের স্বপ্ন,
আর তারা? তারা চেয়েছে আমার স্বপ্ন চিরতরে নিভে যাক।
তাদের জয়ের নেশা এত প্রবল ছিল, যে সেখানে আমার অস্তিত্বই ছিল বিষাদ।
তারা আমার ভালোবাসা বুঝেনি, তারা ভেবেছে আমি প্রতিযোগী।
যাদের সফলতা দেখে আমি গর্ব করেছি, তারা আমার ক্ষত দেখার জন্য ছিল উন্মুখ।
তবু আমি অভিশাপ দিইনি, শুধু একটু বেশি চুপ থেকেছি।
কারণ আমি জানি, নীরবতার ভেতরেই জমে ওঠে সবচেয়ে তীব্র আর্তি।
আমি জানি, আমার প্রার্থনার ক্ষমতা আছে, আর সেই ক্ষমতা এখন শুধুই নিজের জন্য।
আজ আমি আর কারো জন্য কিছু চাই না, শুধু চাই নিজের হৃদয়টাকে রক্ষা করতে।
ভালো থেকো তোমরা, যারা আমার ধ্বংসে খুশি—
কারণ তোমাদের ঘৃণাতেও আমি ভালোবাসা রেখেছিলাম।
আমি জানি, সময় একদিন তোমাদের সামনে তুলে ধরবে—
যে আমি, সব হারিয়ে গিয়েও, কোনোদিন অভিশাপ দিইনি।
আর সেখানেই লুকিয়ে থাকবে আমার সবচেয়ে সুন্দর প্রতিশোধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD