ত্যাগের মহিমায় আলোকিত হোক মন
আল্লাহ্ পথে প্রিয় পশু ত্যাগ স্বীকার,
সন্তুষ্টি করো আল্লাহ্ কে!
লোকদেখানো আবশ্যক কী?
বিপক্ষতা করে চলে কী কুরবানি ?
হালাল পথের রোজগারে সামর্থ্যানুযায়ী পশু,
আল্লাহর পথে চালাও ছুরি!
প্রশান্তি পাবে মনে নিয়মমাফিক বন্টনে।
বড়সড় গরু দেখে গরীব দুঃখী হয় খুশি
মনে মনে ভাবে এবার একটু গোসত পাবো বেশি,
অতঃপর…
হাটে থেকেই সেলফি শুরু
ছোট বড়ো মিলেমিশে,
সেলফি তোলার হিড়িক পড়ে।
কোনটা গরু কোনটা মানুষ
বাছাই করা দুরূহ!
জবাইয়ে সেলফি বিভাজনে সেলফি উদরপূর্তি সেলফি
বড়ো বড়ো ফ্রিজে রেখে মনে পায় শান্তি।
দু’চার কেজি গোসত নিয়ে…
দামী গেইটের নিচ দিয়ে…
ছড়িয়ে ছিটিয়ে বিলিয়ে ক্ষান্ত করে কোরবানি,
কেউ পায় কেউ পায় না লেগে যায় হেঁচড়াহেঁচড়ি,
ওহ্ কী জাহিলি যুগ!
গরীব দুঃখীর আশা চূর্ণবিচূর্ণ!
হে আল্লাহ …
বলো তুমি এই কী মোদের কোরবানি?
নাকি লোক দেখানো প্রদর্শনী?
বিবেক মোদের কোথায় আজ!
মনুষ্যত্ব ভূলন্ঠিত পশুত্ব মনে বাস!!!!