1. admin@mannanpresstv.com : admin :
নির্দোষের নীরবতা -সারোয়ার মাহিন - মান্নান প্রেস টিভি
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

নির্দোষের নীরবতা –সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৭৪ Time View
জীবনে এমন কিছু সময় আসে, যখন আকাশ রৌদ্রহীন নয়, তবুও তোমার গায়ে কেবল ছায়া পড়ে।
তুমি কোনো অন্যায় করোনি, তবুও সকল আঙুল যেন তোমার বুকের দিকে।
চারপাশের চোখগুলো তখন কাঁটায় ভরা, কথাগুলো বিষের মতো।
নির্বিকার নীরবতাও তখন অপরাধ হয়ে দাঁড়ায়,
আর তোমার চোখের জল?
তা কেউ দেখে না, কেউ বোঝে না—সে শুধু নীরব নদীর মতো গড়িয়ে যায়।
একটা সময় আসে, যখন তুমি প্রমাণ চাও না,
শুধু চাইলে একটুখানি বিশ্বাস,
একটা হাত, যে বলবে—“আমি জানি, তুমি দোষী নও।”
কিন্তু না, সেই হাতও পেছনে সরে যায়,
বিশ্বাসের দেয়ালটা হঠাৎ করে ভেঙে পড়ে
আর তার ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় তোমার আত্মসম্মান, তোমার নির্দোষিতা।
তুমি তখন একা, নিঃস্ব, অথচ অপরাজিত।
কারণ তুমি জানো, তুমি ভুল করোনি।
তোমার বিবেক, তোমার ভিতরটা জানে সত্যের কথা।
তুমি তখন কাঁদো না আর, চিৎকারও করোনি—
তুমি চুপ করে থাকো।
কারণ নির্দোষ মানুষের কান্না খুব নীরব হয়।
তাদের যুদ্ধ হয় ভেতরে,
আর সেই যুদ্ধে তারা রক্তাক্ত হয়, কিন্তু বাঁচে।
এই সময়টুকু কেটে যায়,
তবে একটা ক্ষত রেখে যায় আত্মায়।
যেখানে মিথ্যা জয় পায় কিছুক্ষণ,
কিন্তু শেষত বাঁচে শুধু সত্যের নীরব আলো।
আর তুমি?
তুমি উঠে দাঁড়াও ধুলো ঝেড়ে,
কারণ জীবন জানে—
নির্দোষেরা একদিন জবাব না দিয়েও জয়ী হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD