পেছনে ফেলে—ন্যাকামি সুরে ডাঙায়
ফাঁদ পেতে রাঘব বোয়াল আর ক-দিন?
রঙিন চাউনি উড়ুক্কু বাউনি পেরিয়ে নীড়ে ফেরা
— অযাচিত ব্যাকুল প্রতিক্ষা।
হয়তো রাঙানো দিনের হাতছানি
নয়তো—ফাঙ্গাস পড়া মিঠাই মণ্ডা আর
হ্যারিকেনের রঙ বাহারি চিমনি!
সেদিন—ছেলেটি হাত নেড়ে টিপ্পনী কেটে
— দূর অস্তাচলের আঁধার নিভিয়ে দিলো
কম্পমান স্বপ্নশরীরে–
এখানে—ভালো-মন্দের রঙ বাহারে কেউ হাঁটেনা
এটা আদি পুরাতন পুরোটাই শৌর্য!
বিন্দাস জীবনীগ্রন্থ কালে কালে আসে না!
শতাব্দীর অপেক্ষায় থাকতে হয়।
অর্ন্তধানে দ্বিধায় মাটি বিভক্তি হয়
—-রাতের প্রহসনে।
তাইতো— পৃষ্ঠদেশে আলতো হাত
কখনো কখনো ভরা যৌবনের কাঁচুলি অব্ধি
——–ফিঙে রাঙায় ঝলক উঠেনা।