1. admin@mannanpresstv.com : admin :
তুমি ফেরোনি -শাহনাজ পারভীন মিতা - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

তুমি ফেরোনি –শাহনাজ পারভীন মিতা

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩২ Time View
আবার আজ তোমার সাথে দেখা ত্রিশ বছর পর
কবে এলে এই ঢাকার ব্যস্ত শহরে
প্রবাস জীবনে কেমন ছিলে!
ম্যানহাটনের সেই অস্হির ছুটে চলা রাস্তায়
বোস্টনের সুন্দর শহর অলিগলি ,
হোবোকনের হাডসন তীরে বিস্ময়ে ওপারে রাতের ঝলমলে ম্যানহাটন ।
ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে
ফ্লোরিডার মেক্সিকো বে তে উত্তাল ছুটে চলায়,
অরেগনের মাউন্ট হুডের চূড়ায় সাদা বরফ ছুঁয়ে।
সিয়াটল স্পেস সুইএর মাথায় নয়নাভিরাম রুপে
অরেগনের ক্রিয়েটর হ্রদের গভীর নীল জলরাশিতে।
হিমশীতল প্রশান্ত মহাসাগরে অরেগন কোস্টের প্রবাল পাথরে,
ইউসুমিটি ন্যাশনাল পার্কের সেই স্বর্গীয় ভ্যালিতে
সূর্যাস্তের রঙধনুর মুগ্ধতায়,
সান্তা বারবারার প্রশান্তের সেই নিঝুম দ্বীপে
সানফ্রানসিসকোর গোল্ডেন গেট ব্রিজের অরুপ সুর্যাস্তে!
ট্রেনে মুগ্ধ নয়নে তোমার ছুটে চলা
প্রশান্ত পাশ দিয়ে
সান্তা বারবারা থেকে সুদূর সানদিয়াগো,
রাতের শহর জেগে সেখানে
নাইটক্লাব ক্যাসিনোয়
লা জোলা কোভ এর প্রশান্তের বালুকাময় সৈকতে।
এখন কেমন লাগছে এই ট্রাফিকে বন্ধ ঢাকার রাস্তা!
জনবহুল এই শহরে ,ফেলে যাওয়া স্মৃতিতে!
হয়তো আমাদের আর দেখা হবে না ।
আমি আটকে আছি এই জ্যামের শহরে
তোমার অপেক্ষায়,
কবে হেটে যাবো ধানমন্ডি লেকের জন অরণ্যে
বৃষ্টির টুপটাপ জল আর হাতে রেখে হাত।
চোখের চাহনি মুক -বধির
এমন দৃশ্যে আটকে আছি আজ ত্রিশ বছর
কিন্তু তুমি ফেরোনি,
শেষ হয়নি প্রবাস জীবন।
তাই আমি আর কবিতা লিখি না
শেষ হয় না প্রতীক্ষার ভোর,
বর্ষণমুখর রাত ,রাতজাগা ঘুম ঘুম চোখ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD