রিমঝিম বৃষ্টির ধ্বনি শুনে
মন সু-শীতল পাখা মেলে-
হারিয়ে যায় মেঘের দেশে
আপন বেশে লুকোচুরি খেলে!
বৃষ্টির নূপুর বাজে জল-তরঙ্গে
বাতাসের নির্মোহ চলন গতি
ছুঁয়ে যায় সবুজের নোলকে,
ভাবনারা ক্লান্ত মনষ্কে অতি।
বাদল ধারা হলো সারা
চঞ্চলা ময়ূরী ঝুমুর পায়ে
ছন্দের ঝংকার তুলে সানন্দে
রিমঝিম বৃষ্টির ফোঁটা গায়ে।
কাব্যের উপমার অল্পতে তুষ্টি
বর্ষার মেঘমালায় নন্দন সৃষ্টি,
সৃজনে বয়ে গেলো অপরাহ্ন-বেলা
বৃষ্টির আঁচ ছুঁয়ে দিলো দৃষ্টি।
আকাশের কান্না ভরা চোখ
বিষণ্ণতায় ছেয়ে গেলো মুখ,
পাহাড়ের চূড়ার স্থির কায়া
নদীর বুকে অনিন্দ্য স্বপ্ন-সুখ।