বহুরূপী নেতা -মুক্তা পারভীন
এম.এ.মান্নান.মান্না:
-
Update Time :
রবিবার, ১৩ জুলাই, ২০২৫
-
১২৮
Time View
নেতার মুখে নীতিকথা
আড়ালে বিষদাঁত
নিরীহ মানুষের সম্পদ লুটতে
বাড়িয়ে রাখে হাত।
সুযোগ পেলেই মারে থাবা
বন্ধ করে আঁখি
আমরা সবাই আমজনতা
নয়ন মেলে দেখি।
ন্যায়নীতির বালাই নাই
আছে চামচা ডজন
মাঝে মাঝে পেটপুরে
দিয়ে থাকেন ভোজন।
তোষামোদের ভীড়ে নেতা
থাকে মেজাজ খুশ
কোনটা সঠিক কোনটা বেঠিক
হারিয়ে ফেলে হুঁশ।
হুজুর হুজুর করে তারা
মুখে তুলে ফেনা
ভাবখানা এমন যেন
রাজ্য তাদের কেনা।
রাজাধিরাজ ভুলে গেছে
তিনি কিছুই নন
তাহার চেয়েও শক্তিশালী
আছেন মহাজন।
দেখছেন তিনি আরশে বসে
শুনছেন ফরিয়াদ
পতন যখন শুরু হবে
থাকবেনা রক্ষা বাঁধ।।
Please Share This Post in Your Social Media
More News Of This Category