1. admin@mannanpresstv.com : admin :
নীল জ্যোৎস্নার জল ছুঁয়ে __ মাহাবুব আহমেদ - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

নীল জ্যোৎস্নার জল ছুঁয়ে __ মাহাবুব আহমেদ

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০২ Time View
নিশীথ রাতের নিস্তব্ধতায় আমি জেগে থাকি,
জেগে থাকি যেন — একটি দীপ্ত শব্দের প্রতীক্ষায়।
তোমাদের জন্য — হ্যাঁ, ঠিক তোমাদের জন্যই,
প্রতি রাত জেগে লিখি আমি কবিতা,
প্রেমের, অনুভবের,
বিরহের বেদনার ছায়াপথে হাঁটতে হাঁটতে,
শব্দ খুঁজি, খুঁজি —
হারানো হৃদয়ের ছেঁড়া সুর।
নীল জ্যোৎস্নার নিঃশব্দ প্রহরে,
চুপ করে বসে থাকি — জানালার ধারে,
তোমার কথা ভাবি —
তোমার চোখ, তোমার নিঃশ্বাস,
যেন সারা দেহে কাঁপন তোলে —
গোপন কাব্যের মতো।
আমার কলমে জ্যোৎস্না গলে পড়ে,
অক্ষরে অক্ষরে জমে ওঠে —
এক গভীর ঘুমহীনতার রাত,
যেখানে প্রেম তার সবটুকু লাবণ্য নিয়ে,
নিঃশব্দে — বিলীন হয়ে যায় বেদনায়।
তবুও লিখি —
লিখি এই জেগে থাকা রাতগুলোর জন্য,
তোমাদের জন্য, যারা জানো না,
একজন মানুষ —
প্রতিরাতে কিভাবে নিজেকে লিখে ফেলে
অন্ধকারের পাতায় পাতায়।
প্রেমের নাম নিয়ে জন্মায় — যেসব কবিতা,
তাদের শিরোনাম হয়ত —
কেউ কোনোদিন পড়বে না —
তবুও আমি লিখি,
জানি, এই লেখার মধ্যে —
কোথাও একদিন
তুমি জেগে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD