উত্তরা তুমি কেড়ে নিলে
তাজা শত প্রাণ,
জনগণের কাছে আজ
তুমি রাক্ষুসী প্রমান।
উত্তরা তুমি কেড়ে নিলে
শত মায়ের বুক,
দেখতে চাইনা তারা
তোমার গুমরী মুখ।
উত্তরা তুমি কেড়ে নিলে
ভবিষ্যতের অহংকার ,
নিমেষেই বাজিয়েছো
শত মানুষের চিৎকার।
উত্তরা তুমি স্মরণীয়
বাংলায় চিরদিন,
মুছে যাবে না কখনই
থাকবে তোমার ঋন।
উত্তরা তুমি আজও আছো
নেই শুধু প্রিয়জন,
তোমার ক্ষবে আজ মেতেছে
বাংলার জনগণ।
উত্তরা তোমার হৃদয়ে
এক অভিশপ্ত বাসা,
বাংলার মানুষ চাইনি কখনো
তোমার থেকে এই আশা।