দেখতে লাগে ভালো,
পূর্বাকাশে উদিত সূর্য দুনিয়া
করে দেয় আলো।
ভোরের বাতাস স্নিদ্ধ সকাল
পুলকিত করে মন,
অগণিত তারা নক্ষত্র সৌন্দর্য
বর্ধন করে গগণ।
কত যে ফুল সুবাস ছড়ায় এই
পৃথিবীর তরে,
খোদার অনিন্দ্য সৃষ্টি দেখলে
হৃদয় যায় ভরে।
স্রষ্টার অত্যন্ত সুনিপুণ সৃজন
সমস্ত সৃষ্টিকুল,
কোথাও খুঁজে পাওয়া যায় না
বিন্দুমাত্র ভুল।
যদি আঁখিদ্বয়ে দেখা সম্ভব হতো
স্রষ্টা কত যে অপরূপ,
শীতল হয়ে আমাদের মন প্রাণ
জুড়িয়ে যেতো বুক।
০০০@@০০০
লন্ডন
যুক্তরাজ্য।