ভুলে গেলাম মান-অভিমান
ভুলে গেলাম দেয়া কষ্ট
রসিক বন্ধু খবর নিস
নইলে হবো নষ্ট।
কষ্ট হলো সাতনরী হার।
কষ্ট দিয়ে কী সুখ পেলি!
কষ্ট নিয়ে করবো কি জীবন পার।
কষ্ট দিয়ে হারিয়ে গেলি?
ভুলেই যদি যাবি তুই
বেসেছিলি কেন ভাল?
জানিস বন্ধু তুই আমার
দুই নয়নের আলো।
তোর দেয়া কষ্ট নিয়ে
বাঁচি ধুকে ধুকে
তুই দেখছি বউ নিয়ে
আছিস বড় সুখে।
তবুও আমি রবো বেঁচে
তোর স্মৃতি বুকে নিয়ে
থাকবো আমি আজীবন
নীরব স্মৃতি হয়ে।