1. admin@mannanpresstv.com : admin :
ধ্বংসের সভ্যতা -সারোয়ার মাহিন - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ধ্বংসের সভ্যতা -সারোয়ার মাহিন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৮৯ Time View
পৃথিবী নাকি সভ্যতার শীর্ষে উঠে গেছে—
বিজ্ঞানের রথ ছুটছে, আকাশ বিদীর্ণ করে যাচ্ছে মানুষের স্বপ্ন,
লোহা আর কাঁচের শহর জ্বলজ্বল করছে আলোয়।
কিন্তু বলো তো, কোথায় গেলো মানুষের শান্তি?
কোথায় সেই নিঃশ্বাসে ভরসা, যেখানে কেউ ভয় পাবে না মৃত্যুকে?
পত্রিকার পাতায় চোখ রাখলেই বুকটা ধক করে ওঠে—
ছবিতে দেখি, আগুনে পুড়ছে প্রসাদ,
মানুষ ছুটছে প্রাণ বাঁচাতে,
মা সন্তানকে আঁকড়ে ধরে চিৎকার করছে,
শিশুদের চোখে লেগে আছে ধোঁয়া আর আতঙ্কের ছাপ।
এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছে মানুষ,
আর সেই পথের উপরে উড়ে যাচ্ছে মারণাস্ত্র,
যেন সভ্যতা মানে শুধু ধ্বংসের নতুন কৌশল।
আমরা কি এটাই চেয়েছিলাম?
এটাই কি উন্নতির পরিণতি—
যেখানে মানুষ মানুষকে ভয় পায়,
আর ঘর মানে হয়ে ওঠে কেবলই অস্থায়ী আশ্রয়?
কোথায় সেই গান, যা আমাদের মানুষ করেছিল?
কোথায় সেই হাসি, যা অশ্রুর বদলে আলো ছড়াতো হৃদয়ে?
সভ্যতার শীর্ষে দাঁড়িয়ে
আজ আমরা কতটা অসভ্য হয়ে পড়েছি!
শুধু রক্ত আর ধ্বংসের হিসাব গুনছি—
আর পৃথিবী এখনো খুঁজে ফিরছে
তার হারানো মানবতার ঠিকানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD