1. admin@mannanpresstv.com : admin :
আমি কবিতার চরণ হতে চাই -আব্দুল গনি ভূঁইয়া - মান্নান প্রেস টিভি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

আমি কবিতার চরণ হতে চাই –আব্দুল গনি ভূঁইয়া

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৬৫ Time View
আমি কবিতার চরণ হতে চাই,
তোমার এমনই এক কবিতার;
যেই কবিতায় আছে স্বার্থহীন
এক ভালোবাসা আশার ভরসা।
আমি কবিতার চরণ হতে চাই,
তোমার এমন’ই এক কবিতার।
যেই কবিতায় রয়েছে শুধু এক
ধরাছোঁয়ার বাইরে দূর উপভোগ্য
মানব প্রেমের স্বর্গীয় ঐশ্বরিকতা।
আমি কবিতার চরণ হতে চাই,
তোমার এমন’ই এক কবিতার।
যে কবিতায় আছে আত্মার টানে,
অপলক নয়নে দাঁড়িয়ে থাকা।
আমি কবিতার চরণ হতে চাই,
তোমার এমন’ই এক কবিতার।
যে কবিতায় নিরাশার দীর্ঘশ্বাস
ফেলে ক্লেশহীন হৃদয় ছোঁয়ে যায়।
আমি কবিতার চরণ হতে চাই,
তোমার এমন’ই এক কবিতার।
যেই কবিতায় অনুভবের সাথে
জীবন করে সুখে দূর্গম পথচলা।
বনশ্রী,, ঢাকা।
১০-০৮-২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD