বিদায় পৃথিবীর বাসিন্দা আমরা
কোহ-কাফ পরিণাম প্রত্যেকের
ফিরেআসাদের কেউ গ্রহণ করে না
তাদের সঙ্গী হয় মৌমাছিগণ
তারা আগুনের হাত ধরে নাচে
পাথরের পানীয় তাদের আহার
পথ প্রদর্শক নিয়ে যায় বিভ্রমের দিকে
তাদের ঘরের কোনো দরোজা নেই
চিরদিনের জন্য হারিয়ে গেছে চাবি
ফেরার ভয়ে পৃথিবী আবার হাঁটতে শুরু করে
বিদায়ের আনন্দে বদলে যায় কক্ষপথ
পৃথিবীর রাস্তা যেখানে শেষ উত্তরমেরু
সেখানে দাঁড়িয়ে আছে নার্সিসাস
ফেরার চেয়ে বিদায় মূল্যবান
এবং জন্মের চেয়ে মৃত্যু