1. admin@mannanpresstv.com : admin :
আমি আমার আমি -বৃষ্টি মিনা - মান্নান প্রেস টিভি
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

আমি আমার আমি –বৃষ্টি মিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ Time View
আমি রূপালি আলোয় ভিজি,
নিজের জন্যই নিজের সৌন্দর্য ধরি।
আমার দীপ্তি, আমার শক্তি
কারো চোখের দয়ার ভিক্ষা নয়—
আমারই চোখে আমি জ্বলি,
আমারই মনে আমি সম্রাজ্ঞী।
আমার আয়নায় আমি পূর্ণ,
আমার ভেতরে আমি মুক্ত।
আমি আমাতে গর্ব করি,
আমি আমাতে মুগ্ধ হই—
এই তৃপ্তিই আমার জয়গান।
আমাকে ভালো না লাগবে কেন?
আমার হাসি, আমার কান্না,
আমার জেদ, আমার প্রেম—
সবই তো আমার রত্নভাণ্ডার।
আমি আমাকেই ভালোবাসি
যেমন আকাশ আপন করে নেয় মেঘকে,
যেমন সাগর আপন করে নেয় ঢেউকে।
আমি আমার নিজের আকাশ,
আমার নিজের দীপ্ত সূর্য।
আমার আমার আমি—
এইখানেই আমার পূর্ণতা,
এইখানেই আমার শক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD