ভালোবাসা চেয়েছিলাম
বিনিময়ে কি দিলে
নিন্দা অবহেলা।
তোমার কাছে একটু
সময় চেয়েছিলাম
তুমি কি বললে অফিসে
তোমার কাজ আর কাজ
স্তুপ স্তুপ করে টেবিলে নাকি
অনেক ফাইল জমা পরেছে আজ।
আচ্ছা! তুমি কি একটু ও
সময় বের করতে পারো না
আমার জন্য?
আমি কি তোমার কাছে এতটাই
নগন্য?
তবে কেন কথা দিয়েছিলে
আমাকে সুন্দর সুন্দর মুহুর্ত
উপহার দিবে?
বলেছিলে তুমি হাত হাত
চোখে চোখ রেখে।
তবে কই এখন সে সুন্দর মুহুর্ত?
নাহ! বুঝিনা আমি
কিছু ভাবতে পারছিনা।
তবে কি সব মিথ্যে ছিল?
আমাকে পাওয়ার জন্য
এসব বলা কথা গুলি
না এসব মানতে পারছিনা।
আজকাল আর আমার প্রিয়
বেলপুড়ি আর ফুচকা খাওয়াতে
টিএসসি বা রমনাপার্কে
নিয়ে যাও না তুমি।
আমি দামী বাড়ি গাড়ি
সোনাদানা কিচ্ছুই চাইনি
চেয়েছি শুধু তোমাকে
তোমাকেই।
জানো তুমি এখন আর
আগের মত ভালোবাসো না বলে
আমিও তোমার পছন্দের
আকাশী আর নীল রংয়ের
শাড়ি পরিনা।
খোপাই গাজরা কিংবা
বেলি ফুলের মালা ও অনেক বছর পরিনা
তোমার সাথে অনেক রেগে আছি
যা,আজ অভিমানে অনুভবে
মিশে গেছে আমার আত্নার সাথে।