রাজনীতিতে বেড়ে চলেছে শঙ্কা,উৎকণ্ঠা আর হতাশা
জনগণ পাচ্ছে না খুঁজে সুস্থ ভাবে বাঁচার আশা।
মিলতে চাইছেনা তাই রাজনীতিতে জটিল সমীকরণ
রাজনীতিতে করতে চাইছে তারা নতুনভাবে মেরুকরণ।
মানবিক মূল্যবোধকে ক্রমাগত করে চলেছে হরণ
মূলত জেদের বসে করতে বসেছে তারা আত্মহন।
অধিকাংশের মাঝেই এখন মূল্যবোধের অভাব
ধীরে ধীরে পাল্টে যাচ্ছে এখন তাই তাদের স্বভাব।
নির্বাচন নিয়ে চলছে এখন গভীর ষড়যন্ত্র
ভুলে গেছে গণতন্ত্রের কথা চলছে তন্ত্র মন্ত্র।
যেকোন ক্ষণ পাল্টে যেতে পারে রাজনীতির চালচিত্র
ঘটতে পারে ব্যাপক পরিবর্তন যা নয় বিচিত্র।
রাজনীতির অন্দর আর বাহির এখন কুয়াশাচ্ছন্ন
ঘন কালো আঁধার সবারেই করে রেখেছে আচ্ছন্ন।
তারই মাঝে জাতির প্রত্যাশা দৃশ্যমান হোক একটু আলো
যা কেড়ে নিবে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আঁধার কালো।
প্রতিশোধ স্পৃহা সমাজ,জাতিতে বেড়ে চলেছে দিন দিন
সুস্থভাবে বেঁচে থাকার আশা দিনে দিনে হচ্ছে তাই ক্ষিণ।
সমাজ,জাতি চেয়ে আছে আজ সেই নেতৃত্বের পানে
সমাজ,জাতির তরে ভালোবাসা রয়েছে যার বুকের মধ্যখানে।